জলবায়ু পরিবর্তনের জন্য বড় ধরনের দায়ী না হয়েও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। পেরুর রাজধানী লিমাতে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ২০তম জলবায়ু পরিবর্তন সম্মেলন। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সম্মেলন সামনে রেখে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সব জনগোষ্ঠীকে কার্যকর সুরক্ষা দেওয়ার দাবিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল রোববার সন্ধ্যায় মানববন্ধন হয়েছে। নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটির আয়োজনে পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এতে ধারণাপত্র পাঠ করেন সচেতন নাগরিক কমিটির সহসভাপতি কোহিনুর রুমা। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি