রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পানিতে নেমেছে কিশোরেরা। তাদের সঙ্গে পানিতে খেলায় মেতেছে পোষা দুটি কুকুরও। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ক্রিসেন্ট লেকে

ঢাকায় এই মেঘ এই রোদ, বৃষ্টি হবে?

টানা তিনদিনের তাপপ্রবাহের পর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে সামান্য বৃষ্টি হয়। তাতে অবশ্য গরম কমেনি। আজ শুক্রবার সকালে আকাশে কিছুটা মেঘ দেখা গেছে। পরে অবশ্য আবার রোদও ওঠে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে সেই বৃষ্টি কখন হবে বা কতটা হবে তার ওপর নির্ভর করছে গরম কতটা কমতে পারে।