সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের পর গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে
সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তারের পর গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে

গাজী সালাউদ্দিনকে আদালত চত্বরে ডিম মারল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ডিম ছুড়েছে ছাত্রদল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে। বগুড়া আদালতের পরিদর্শক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সালাউদ্দিনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।