সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আওয়ামী লীগ ও বিএনপিকে পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি, জামায়াতকে নয়

আওয়ামী লীগ ও বিএনপি
আওয়ামী লীগ ও বিএনপি

আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিস্তারিত পড়ুন...

এটা ঝড়ের আগে থমকে যাওয়া নাকি সমঝোতার আভাস

আওয়ামী লীগ ও বিএনপি

দলীয় সরকারের অধীন নির্বাচন বর্জনের বিষয়ে কঠোর অবস্থানে বিএনপি। দলটির আন্দোলন প্রতিরোধ করতে সর্বাত্মকভাবে প্রস্তুত ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সঙ্গে যেকোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে নানামুখী প্রস্তুতি নিচ্ছে সরকার। এমতাবস্থায় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগ আর উৎকণ্ঠা ততই বাড়ছে।
বিস্তারিত পড়ুন...

ইন্টারনেট পুরো ঠিক হয়নি, ভবনে ঢুকে পরিস্থিতি বুঝতে চান সেবাদাতারা

রাজধানী মহাখালীর খাজা টাওয়ারের আগুন পুরোপুরি নিভিছে, ২৭ অক্টোবর

রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারে আগুনের ঘটনায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় যে বিঘ্ন ঘটেছিল, তা পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইন্টারনেট সেবাদাতারা বলছেন, ভবনটিতে প্রবেশ করে ডেটা সেন্টার চালু করতে পারলে ইন্টারনেট সেবা দ্রুতই মোটামুটি স্বাভাবিক করা সম্ভব হবে। কিন্তু তাঁদের ভবনটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিস্তারিত পড়ুন...

জনগণ কোন পক্ষে

২৮ অক্টোবর ঢাকায় বড় দুটো দলের সমাবেশ হচ্ছে। তাদের মধ্যে সংঘাতমূলক পরিস্থিতির আশঙ্কা করছেন অনেকে। গণমাধ্যমে এ নিয়ে অনেকে যৌক্তিকভাবে উদ্বেগ প্রকাশ করছেন। তবে কেউ কেউ এ পরিস্থিতিকে শুধু দুই দলের ক্ষমতার লড়াই হিসেবে দেখছেন।
বিস্তারিত পড়ুন...

সাকিব নিয়ম মেনেই ঢাকায় গিয়েছিলেন, বললেন তাসকিন

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ

কলকাতায় আজ বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে বড় ঘটনা ছিল সাকিব আল হাসানের হঠাৎ ঢাকায় ফিরে আসা। কোচ নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে ব্যাটিংয়ের ব্যাপারে পরামর্শ নিতেই তিনি এসেছিলেন। দল যখন কলকাতায়, তখন সাকিবের ঢাকায় এসে ব্যাটিং অনুশীলন করাটা ব্যাপক আলোচনার জন্মই দিয়েছে। হয়েছে নানা জল্পনাকল্পনাও। শুক্রবার সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলতে হলো তাসকিন আহমেদকে।
বিস্তারিত পড়ুন...