পলাশ শেখ ও আলী হাসান সোহেল যুদ্ধে আহত হয়ে রাশিয়ায় হাসপাতালে
পলাশ শেখ ও আলী হাসান সোহেল যুদ্ধে আহত হয়ে রাশিয়ায় হাসপাতালে

‘এটি টোপ–মরণফাঁদ, গেলেই ইউক্রেনের ড্রোনের হামলা’

আলী হাসান সোহেলের বাড়ি রাজবাড়ী। তিনি এখন রাশিয়ার পেনজা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। আলী হাসান বলেন, ‘যুদ্ধে রাজি না হলে বন্দী করে রাখে, মারধর করে, শাস্তি দেয়। এরপর যেতে বাধ্য হতে হয়। অস্ত্র দিয়ে বলে, যুদ্ধ করতে হবে না; সামনে-পিছে, ডানে-বাঁয়ে যাবা। এটি টোপ, মরণফাঁদ। গেলেই ইউক্রেনের ড্রোনের হামলার শিকার হতে হয়। কেউ মারা যান। কেউ আহত হয়ে ফিরতে পারলে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।’