
রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৩ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন চলবে।
দেশি-বিদেশি ১০১টি প্রতিষ্ঠান প্রায় ৮ শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নেবে এই আয়োজনে। সারা দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য এ আয়োজন উন্মুক্ত থাকবে। আয়োজন চলাকালে কিছু কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।
আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৩ পাওয়ার্ড বাই টিসিএল গ্লোবাল। সহযোগী পার্টনার হিসেবে থাকছে ডেইলি স্টার ও কমিউনিটি পার্টনার ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট বিডি। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টিভি ও কালের কন্ঠ।