সোনালি আঁশে ফিরছে সুদিন

বর্ষা নামলেই বগুড়ার গাবতলী ও সারিয়াকান্দির মাঠে শুরু হয় পাটের ব্যস্ত মৌসুম। এবার সেই ব্যস্ততায় যোগ হয়েছে স্বস্তির হাসি। হাটে পাটের দাম ভালো থাকায় চাষিদের আগ্রহ বেড়েছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে হয়েছে আবাদ। মাঠ থেকে পাট কাটা, নদী–খালে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, পাটকাঠি শুকানো থেকে শুরু করে বাজারে বিক্রির প্রস্তুতি—পুরো প্রক্রিয়াজুড়েই এখন কর্মচাঞ্চল্য। এসব নিয়েই এই ছবির গল্প।

মাঠে পাট কাটায় ব্যস্ত এক কৃষক
মাঠে পাট কাটায় ব্যস্ত এক কৃষক
কাটা পাট গুছিয়ে আঁটি বাঁধা হচ্ছে
পাট জাগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই কৃষক
পানিতে পাট জাগ দেওয়ায় ব্যস্ত কৃষকেরা
পাট পচানোর জন্য জাগ দেওয়া হচ্ছে
জাগ দেওয়া পাট পচার পর আঁশ ছাড়ানো হচ্ছে
পাটের আঁশ ছাড়ানোয় ব্যস্ত তাঁরা
নদীর তীরে দল বেঁধে কৃষকেরা পাটের আঁশ ছাড়ানোয় ব্যস্ত সময় পার করছেন
পাট ছাড়ানো হলে পাটকাঠি রোদে শুকানোর জন্য নিয়ে যাচ্ছেন এক নারী
পাটকাঠি এভাবেই রোদে শুকাতে দিতে হয়
শুকনো পাটকাঠি বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে
গ্রাম থেকে পাট কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা