শুভ সকাল। আজ ১১ সেপ্টেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দেশের মানুষ মুঠোফোনে কার সঙ্গে কথা বলেন, কী বার্তা পাঠান, কোথায় কোথায় যান-এসব তথ্য টাকা দিলেই জানা যায়। রীতিমতো ওয়েবসাইট খুলে নাম নিবন্ধন করে তা বহুদিন ধরে বিক্রি হয়। যাঁরা বিক্রি করেন, তাঁদের কাছে ৬ সেপ্টেম্বর পাঠানো হয়েছিল একজন মন্ত্রীর নম্বর। বিস্তারিত পড়ুন...
জেন-জি যুগে আচমকা আশির দশক নেমে এসেছে যেন। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গেলে মনে হতে পারে-মানুষ কি টাইম মেশিনে চড়ে আশির দশকে ফিরে গেল? হ্যাঁ, এই টাইম মেশিনের নাম এআই, যাকে বাংলায় একটু খটমট ভাষায় আমরা ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’বলে থাকি। বিস্তারিত পড়ুন...
ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের জয় পেয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। দেশটির তাইজ শহরের পশ্চিমে ৯ দিন ধরে চলা লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-মোখা শহর দখলে নিয়েছে তারা। বিস্তারিত পড়ুন...
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট জেতার অন্যতম কারিগর ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬টিসহ ম্যাচে মোট ৯ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন। এবার ডারউইনের পারফরম্যান্সের জন্য আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন হাসান। বিস্তারিত পড়ুন...
প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল। তিনি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন। জানালেন বাংলাদেশের সিনেমাকে তুলে ধরতে ভেনিসে এসে দারুণ সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। বিস্তারিত পড়ুন...