শুভ সকাল। আজ ৫ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
রাজনৈতিকভাবে একে অন্যকে চাপে ফেলতে নানামুখী কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। দুই দলেরই মূল লক্ষ্য এখন রাজপথ। বড় জমায়েতসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে ক্ষমতাসীনদের ওপর একধরনের চাপ তৈরি করতে পেরেছে বলে মনে করে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, তাদের রাজনৈতিক ও প্রশাসনিক কৌশলের কাছে বিএনপি কোণঠাসা হয়ে পড়েছে।
বিস্তারিত পড়ুন:
একটি দেশের বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা ও গবেষণার মধ্য দিয়েই অবদান রাখবে না, তরুণ সমাজের মধ্যে নেতৃত্বগুণও তৈরি করবে। এখানে রাজনীতি, বাক্স্বাধীনতা ও নৈতিকতার চর্চাও হবে। দেশের ইতিহাসের নানা বাঁকে এ সবকিছুর চর্চা আমরা দেখতে পাই। স্বাধীনতার পর এখানে পরিণত বিশ্ববিদ্যালয় হয়ে ওঠারই স্বপ্ন বা সম্ভাবনা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু দিন যতই সামনে এগিয়েছে, সেই সম্ভাবনায় ধরেছে ঘুণ পোকা।
বিস্তারিত পড়ুন:
এ যেন নাটক বা সিনেমার গল্প। এই গল্পের শুরু পত্রিকায় ছাপা হওয়া একটি বিজ্ঞাপন ঘিরে। ৮৫ বছর বয়সের আবদুল মজিদ বিজ্ঞাপন দিয়ে বন্ধুদের খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। চেয়েছিলেন, শেষ জীবনের কিছুটা সময় প্রিয় সেই সোনালি দিনের বন্ধুদের সান্নিধ্যে কাটাবেন। প্রাণ খুলে দুটো কথা বলবেন। বিজ্ঞাপন ছাপা হওয়ার পর চার মাস ধরে আশা নিয়ে প্রতিদিন তিনি মুঠোফোন হাতে নিয়ে বসে থেকেছেন। প্রিয় মুখগুলো এখনো আছেন কি না, থাকলে কেমন আছেন, সে খবর আসেনি। অবশেষে কিংবা আপাতত আশা ভঙ্গই হলো আবদুল মজিদের। তাই আজ শুক্রবার রাতে তিনি বরিশাল ছেড়ে চলে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।
বিস্তারিত পড়ুন:
দীর্ঘ দেড় যুগের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার। দেশ-বিদেশে ‘আদর্শ’ হিসেবে পরিচিতি পাওয়া এ দম্পতির বিচ্ছেদের খবরে শোরগোল পড়ে গেছে। খবরটা আকস্মিক হলেও সোফির মনে হয়তো বিচ্ছেদের আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল। গত বছর দেওয়া এক সাক্ষাৎকারে সোফি ইঙ্গিত দিয়েছিলেন, যুগ যুগ ধরে চলে আসা বিবাহিত নারীদের গৃহস্থালি ভূমিকা থেকে বের হয়ে আসতে চান তিনি।
বিস্তারিত পড়ুন:
চার দিন আগে ছিল অভিনেতা জায়েদ খানের জন্মদিন। সেদিন অভিনেত্রী মেহের আফরোজ শাওন জায়েদকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। অনেকেই জায়েদ খানকে নিয়ে সমালোচনা করেন। নানা মন্তব্য লিখে অনেকেই ট্রল করেন। এমন অবস্থান থেকে ফেসবুক পোস্টে ছিল শাওনের সতর্কবার্তা।
বিস্তারিত পড়ুন: