শুভ সকাল। আজ ২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে দলটির নেতারা ইইউ প্রতিনিধিদলকে বলেছেন, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য-প্রমাণও দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...
আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের সঙ্গে তলেতলে কোনো আপস হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। এটা পশ্চিমা দেশগুলোরও লক্ষ্য। বুধবার বিকেলে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিস্তারিত পড়ুন...
মাদারীপুর-৩ আসনে ভোটকেন্দ্রের দায়িত্ব পাওয়া ৩৭ জন শিক্ষককে নিয়ে বৈঠক করেন মাদারীপুর-২ আসনে নৌকার প্রার্থী শাজাহান খানের ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান। সভায় ওই শিক্ষকদের আওয়ামী লীগের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়। শাজাহান খান ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
বিস্তারিত পড়ুন...
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের দিন রাত ১২টায় নেওয়া ভোটে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক নির্বাচিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মহেশখালীর এক আওয়ামী লীগ নেতা।
বিস্তারিত পড়ুন...
যুক্তরাজ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের অধীন সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত। সে সরকারের অন্য একটি পরিচয় ‘ওয়েস্টমিনস্টার পদ্ধতির সরকার’। ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে সংসদীয় বিরোধী দলকে রানি এলিজাবেথের আমলে বলা হতো ‘মহামান্য রানির বিরোধী দল’। মহামান্য চার্লস রাজা হওয়ার পর সংসদীয় বিরোধী দল এখন ‘মহামান্য রাজার বিরোধী দল’ হিসেবে পরিচিত। বিস্তারিত পড়ুন...