সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৭ অক্টোবর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি

পররাষ্ট্র মন্ত্রণালয়
ফাইল ছবি

সৌদি আরবের পবিত্র মক্কায় মসজিদ এলাকায় ‘অনৈতিক’ কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ। গণমাধ্যমে খবর প্রকাশের পর বাংলাদেশ বিষয়টি জানতে পেরেছে। এরপর এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে গতকাল বৃহস্পতিবার চিঠি দিয়েছে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট। বিস্তারিত পড়ুন...

‘আমাদের বেঁচে থাকার আর কোনো অবলম্বন রইল না’

পঞ্চগড়ে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুই ভাইয়ের কবর

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩১ জন। বাবুল ও নাজমিনের মতো অনেক মা-বাবা তাঁদের সন্তান হারিয়েছেন। অনেক সন্তান তাদের মা-বাবাকে হারিয়েছে। বহু মানুষ স্বজন হারিয়েছেন। বহু মানুষ ডেঙ্গু থেকে স্বজনকে বাঁচাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছেন। বিস্তারিত পড়ুন...

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যায় দুজন গ্রেপ্তার, ফেসবুকে সরব প্রধান আসামি আমিনী

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে মব করে পিটিয়ে ওয়াহিদুজ্জামান শামীমকে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী এখনো পলাতক। ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানে ‘মাদার অব অল বম্বস’ ফেলবে, ফেললে কী হবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এগলিন বিমানঘাঁটিতে ‘জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি)’ বোমা

ইরানের পরমাণু কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা দিয়ে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। তবে মাটির গভীরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসে এই বোমার কার্যকারিতা নিয়ে খোদ ট্রাম্প প্রশাসনেই সংশয় রয়েছে। এমন হামলার জবাবে ইরানই-বা কী করতে পারে, তা নিয়েও বাড়ছে উদ্বেগ। বিস্তারিত পড়ুন...

মেসির নামে ফুল, প্রকৃতির বুকে এক টুকরা আর্জেন্টিনা

ফুটবল, শিক্ষা ও বিজ্ঞানকে কি কখনো এক সুতায় গাঁথা সম্ভব? কখনো কখনো কারও জন্য সেটা সম্ভব হয়। এই যেমন ধরুন, চলতি মাসেই জাতীয় দল থেকে অবসর নেন লিওনেল মেসি। তখন তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়। এবার পেরুর দক্ষিণ-মধ্য অঞ্চলে সমতলভূমি থেকে প্রায় ২ হাজার ৪০০ মিটার উঁচুতে জন্ম নেওয়া একটি সুগন্ধি গাছের ফুলের নাম মেসির নামে রেখেছেন দেশটির একদল বিজ্ঞানী। বিস্তারিত পড়ুন...