শিল্পী বুলবুল ইসলাম ও অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ
শিল্পী বুলবুল ইসলাম ও অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

রবীন্দ্র পুরস্কার পেলেন শিল্পী বুলবুল ইসলাম ও অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

রবীন্দ্র পুরস্কার–২০২৬ ঘোষণা করেছে বাংলা একাডেমি। এবার পুরস্কার পাচ্ছেন সংগীতশিল্পী বুলবুল ইসলাম ও অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলা একাডেমি।

শিল্পী বুলবুল ইসলাম রবীন্দ্রসংগীত চর্চায় ও অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এ পুরস্কার পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ২৮ বৈশাখ (১১ মে) বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।