ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন
ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

চুক্তি সই

ক্রিডেন্স হাউজিংয়ের গ্রাহকেরা সহজ শর্তে গৃহঋণ পাবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে

ক্রিডেন্স হাউজিং লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) মধ্যে গত মঙ্গলবার একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ক্রিডেন্স হাউজিংয়ের গ্রাহকেরা দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ সুবিধা এবং প্রতিযোগিতামূলক সুদের হারে সহজ শর্তে এমটিবি থেকে গৃহঋণ নিতে পারবেন।

ক্রিডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিডেন্স হাউজিং লিমিটেডের পরিচালক (ফিন্যান্স) এস এ আজগর মহিউদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন, সহকারী মহাব্যবস্থাপক কণিকা কবীর ও মাহাদী হাসান, বিক্রয়প্রধান রেজাউল করিম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।