সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহ্‌মেদ পলক
সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহ্‌মেদ পলক

সাক্ষী আসেনি, পেছাল জয়–পলকের মামলায় সাক্ষ্য গ্রহণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, আগামী ৩ মার্চ এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক। জুনাইদ আহ্‌মেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

১৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।