ময়মনসিংহ সদরের নাটকঘর লেনের মেসার্স লিটন ফার্নিচারে আকিজ বোর্ডের নতুন শোরুমটি উদ্বোধন করা হয়
ময়মনসিংহ সদরের নাটকঘর লেনের মেসার্স লিটন ফার্নিচারে আকিজ বোর্ডের নতুন শোরুমটি উদ্বোধন করা হয়

ময়মনসিংহে আকিজ বোর্ডের এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন

দেশের অন্যতম প্যানেল বোর্ড ব্র্যান্ড আকিজ বোর্ড ময়মনসিংহে প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেছে। শনিবার ময়মনসিংহ সদরের নাটকঘর লেনের মেসার্স লিটন ফার্নিচারে শোরুমটি উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আকিজ বোর্ডের জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ জাকারিয়া নাসিম, ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মো. মির্জা মাসুদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) মো. রফিকুল হাসান, সিনিয়র ম্যানেজার (সেলস) মুহাম্মাদ তাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা।

আকিজ বোর্ডের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহে আমাদের প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার চালু করা গ্রাহকদের জন্য আরও সহজলভ্য ও আকর্ষণীয় পণ্য-অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে আকিজ বোর্ডের প্রতিশ্রুতির প্রতিফলন। শোরুমটি আকিজ বোর্ডের অন্যতম ব্যবসায়িক অংশীদার মেসার্স লিটন ফার্নিচার পরিচালনা ও ব্যবস্থাপনা করবে।’

ডিসপ্লে সেন্টারটিতে স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ফার্নিচার প্রস্তুতকারক, ডিলার ও বাড়ির মালিকেরা একই ছাদের নিচে আকিজ বোর্ডের বিস্তৃত পণ্যসম্ভার সম্পর্কে জানতে এবং সেগুলো সরাসরি দেখার সুযোগ পাবেন। এ ছাড়া দর্শনার্থীরা আবাসিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক ইন্টেরিয়রের জন্য উপযোগী বিভিন্ন ধরনের বোর্ড, সারফেস ফিনিশ, টেক্সচার, রং এবং সমসাময়িক ডেকোরের বৈচিত্র্যময় সংগ্রহ দেখতে পারবেন।