গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার। এ ছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকেও বদলি করা হয়েছে। তাঁকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই পরিবর্তনগুলো জানানো হয়।