স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ শিশুর হামের উপসর্গ ছিল এবং ২ শিশুর হাম নিশ্চিত করেছে অধিদপ্তর। এতে মোট মৃত্যু ৩১১ জনে দাঁড়িয়েছে। সদ্য মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ১২ ও চট্টগ্রাম বিভাগে ৫ শিশু ছিল। গত ২৪ ঘণ্টায় ১,৩০২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৬১৮ জন ঢাকা বিভাগের।