শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
এক মামলায় আইনজীবীকে পাঁচ লাখ টাকা খরচা আরোপের আদেশের বিষয়টি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকনের উপস্থাপনের এক পর্যায়ে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। বিস্তারিত পড়ুন...
মুক্তা ইসলামকে নির্যাতনের একটি ভিডিও তাঁর ভাই তানভীর রহমানের মুঠোফোনে পাঠিয়েছিলেন স্বামী সোহেল শিকদার। সঙ্গে লিখেছিলেন, ‘তোমার বোনকে নিয়ে যাও।’ ভিডিওতে দেখা যায়, মুক্তার পায়ে শিকল পরানো। তাঁকে খাটের সঙ্গে বেঁধে বেল্ট দিয়ে পেটানো হচ্ছে। পাশের কক্ষে তখন কাঁদছিল তাঁর দুই সন্তান। বিস্তারিত পড়ুন...
জার্মানির পূর্বাঞ্চলের একটি রাজ্যের নির্বাচনে বড় জয় পেয়েছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। বিশ্লেষকেরা বলছেন, এই জয় আগামী বছর ইউরোপের বিভিন্ন দেশের নির্বাচনে সাফল্য পেতে মরিয়া কট্টর ডানপন্থী দলগুলোকে নতুন করে শক্তি জোগাবে। বিস্তারিত পড়ুন...
২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গিলেস্পি। কিন্তু মাত্র আট মাস পর, ডিসেম্বরেই তিনি পদত্যাগ করেন। সেই ক্ষত আজও তরতাজা। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে গিলেস্পি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর ক্ষোভ তো উগড়ে দিয়েছেনই, দলটির প্রধান নির্বাচক আকিব জাভেদকে নিয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথাও বলেছেন। বিস্তারিত পড়ুন...
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...