পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেশের তিন স্থানে বদলি করা হয়েছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশ ঢাকায়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের ডিআইজি, এপিবিএন-৫–এর (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) অধিনায়ক মোহাম্মদ হারুন-অর-রশীদকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।