শুভ সকাল। আজ ২৭ অক্টোবর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শনিবার সমাবেশ করবে আওয়ামী লীগ। দলটি বলেছে, ওই সমাবেশে প্রায় দুই লাখ লোকের সমাগম হবে। সমাবেশের বিকল্প স্থান নির্ধারণসহ সাত বিষয়ে জানতে চেয়ে পুলিশের দেওয়া চিঠির জবাবে এসব কথা বলেছে আওয়ামী লীগ। বিস্তারিত পড়ুন...
২৮ অক্টোবরের মহাসমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প খোঁজাসহ সাত তথ্য জানতে পুলিশ যে চিঠি দিয়েছিল, তার জবাব দিয়েছে বিএনপি। দলটি বলেছে, ২৮ অক্টোবরের সমাবেশ তারা নয়াপল্টনেই করতে চায়। বিস্তারিত পড়ুন...
আকাশ থেকে পড়ছে কাঁড়ি কাঁড়ি ডলার। সেগুলো সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। এ যেন রীতিমতো ‘ডলারের বৃষ্টি’। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসা নাদ লাবেম শহরের কাছে এমন দৃশ্য দেখা গেছে। দেশটির ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বারতোশেকের উদ্যোগে হেলিকপ্টার থেকে ১০ লাখ ডলার ছড়ানো হয়। বিস্তারিত পড়ুন...
পরিকল্পনা ছিল, ঢাকায় তিন দিন অনুশীলন করে কলকাতায় যাবেন কাল সন্ধ্যায়। ঢাকায় যাঁর শরণাপন্ন হতে এসেছিলেন, কোচ ও বিকেএসপির ক্রিকেট পরামর্শক সেই নাজমূল আবেদীনই জানিয়েছিলেন তথ্যটা। কিন্তু সে পরিকল্পনা বদলে সাকিব আল হাসান বৃহস্পতিবার সন্ধ্যায়ই ধরেছেন কলকাতার ফ্লাইট। শুক্রবার দলের সঙ্গে ইডেন গার্ডেনে অনুশীলন করবেন বাংলাদেশ অধিনায়ক। বিস্তারিত পড়ুন...
উপস্থাপনা দিয়ে পরিচিতি পেলেও মাঝেমধ্যে নাটকে অভিনয় করেন শ্রাবণ্য তৌহিদা। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশনে খেলার অনুষ্ঠান উপস্থাপনা নিয়ে এবারও ব্যস্ত সময় পার করছেন তিনি। বিস্তারিত পড়ুন ...