ইয়ামাহার আকর্ষণীয় ফটোবুথে প্রদর্শিত হয় সদ্য বাজারে আসা ইয়ামাহা এফ জেড এস হাইব্রিড মোটরসাইকেল, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পয়লা বৈশাখে রাজধানীর ১০০ ফুট মাদানি অ্যাভিনিউয়ের শেফস টেবিলে
ইয়ামাহার আকর্ষণীয় ফটোবুথে প্রদর্শিত হয় সদ্য বাজারে আসা ইয়ামাহা এফ জেড এস হাইব্রিড মোটরসাইকেল, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পয়লা বৈশাখে রাজধানীর ১০০ ফুট মাদানি অ্যাভিনিউয়ের শেফস টেবিলে

প্রথম আলো বৈশাখী উৎসবে নজর কাড়ল ইয়ামাহার মনোমুগ্ধকর ফটোবুথ

পয়লা বৈশাখে (গত ১৪ এপ্রিল) রাজধানীর ১০০ ফুট মাদানি অ্যাভিনিউয়ের শেফস টেবিলে আয়োজিত প্রথম আলো বৈশাখী উৎসবে অংশ নিয়ে দর্শনার্থীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দিয়েছে ইয়ামাহা।

উৎসব প্রাঙ্গণে ইয়ামাহার আকর্ষণীয় ফটোবুথে প্রদর্শিত হয় সদ্য বাজারে আসা ইয়ামাহা এফ জেড এস হাইব্রিড মোটরসাইকেল, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

দিনভর ইয়ামাহার ফটোবুথ ঘিরে ছিল উপচে পড়া ভিড়। শিশু থেকে তরুণ—সব বয়সী মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর ছিল ইয়ামাহা জোন, যা দ্রুতই উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।