রিবানার ১১ বছর পূর্তি উপলক্ষে প্রতি অর্ডারে থাকছে নিশ্চিত উপহার এবং দেশব্যাপী ফ্রি ডেলিভারি
রিবানার ১১ বছর পূর্তি উপলক্ষে প্রতি অর্ডারে থাকছে নিশ্চিত উপহার এবং দেশব্যাপী ফ্রি ডেলিভারি

আস্থা–বিশ্বাসে ১১ বছর

রিবানার গ্রাহকদের জন্য বিশেষ অফার ও ক্যাম্পেইন

গ্রাহকদের ভালোবাসা এবং আস্থা–বিশ্বাসে ১১ বছর পার করেছে স্কিনকেয়ার ব্র্যান্ড রিবানা। ১১ বছর পূর্তি উপলক্ষে চলছে তাদের বিশেষ ক্যাম্পেইন। প্রতি অর্ডারে রয়েছে নিশ্চিত উপহার এবং দেশব্যাপী ফ্রি ডেলিভারি। সুবিধাটি পাওয়া যাচ্ছে রিবানার ওয়েবসাইট এবং ফেসবুক পেজে

রিবানার পথচলা শুরু ২০১৫ সালের ১৫ জুলাই, অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। ‘রিবানা অ্যাকটিভেটেড কার্বন সোপ’ পণ্যটির মাধ্যমে যাত্রা শুরুর পর ব্র্যান্ডটি বাংলাদেশে প্রথম নিয়ে আসে ‘রিবানা স্যাফরন গোটস মিল্ক সোপ’। এরপর তারা নানা রকম হেয়ার অয়েল যেমন কোকোনাট, অলিভ ও ক্যাস্টর অয়েল বাজারে আনে। পরবর্তীকালে তাদের প্রোডাক্ট লাইনে যুক্ত হয় ফেস প্যাক, হেয়ার প্যাক, জেল অ্যান্ড রোজ ওয়াটার ইত্যাদি। বর্তমানে ব্র্যান্ডটির ২২ ধরনের পণ্য রয়েছে।

রিবানার সাফল্যের ১১ বছর

২০১৮ সালের ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আওতায় নয়াদিল্লির আমেরিকান সেন্টারে নির্ধারিত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সাউথ এশিয়ান কানেক্ট (নেক্সাস স্টার্টআপ হাব) উদ্যোক্তা সপ্তাহ পুরস্কার অর্জন করেন রিবানার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সাদী।

২০১৯ সালে রিবানা তাদের উল্লেখযোগ্য উদ্যোগ ও অবদানের জন্য ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) স্বীকৃতি লাভ করে। ২০২০ সালে প্রতিষ্ঠানটি ইউএনডিপি ইয়ুথ কো:ল্যাবের (UNDP Youth Co:Lab) অংশ হয়, যা তরুণ উদ্যোক্তাদের ইতিবাচক পরিবর্তন ও সামাজিক প্রভাব সৃষ্টির সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে স্বীকৃত। ২০২১ সালে জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করে রিবানা। এর মাধ্যমে ব্র্যান্ডটি দেশব্যাপী আরও পরিচিত হয়ে ওঠে।

২০২২ সালের ২৩ জুন প্রথম ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করে রিবানা। এটি ছিল প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যার মাধ্যমে গ্রাহকেরা সরাসরি রিবানার ব্র্যান্ড, পণ্য ও সেবার অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান। ৯ নভেম্বর ২০২৩ সালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ইকমা বেস্ট এফ-কমার্স সেলার অ্যাওয়ার্ড’ (eCMA Best F-Commerce Seller Award) অর্জন করে রিবানা। এটি ফেসবুকভিত্তিক বাণিজ্যে রিবানার উদ্ভাবন, গ্রাহক সম্পৃক্ততা ও শক্তিশালী ডিজিটাল বাজার উপস্থিতির স্বীকৃতি।

দেশের পাঁচ শতাধিক রিটেইল আউটলেট, সুপারশপ ও সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে রিবানা

২০১৫ সালে বাংলাদেশে রিবানার মাধ্যমে হাতে তৈরি সাবানের পরিচিতি ও প্রচলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালের ২৩ জানুয়ারি দৈনিক প্রথম আলোর ফিচার সাময়িকী ‘নকশা’য় ‘হাতে তৈরি সাবান’ শিরোনামে রিবানাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়, যা ব্র্যান্ডটির সাফল্য ও জনপ্রিয়তার স্বীকৃতি বহন করে।

২০২৫ সালের ১ ও ২ অক্টোবর অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস এক্সপোতে অংশগ্রহণ করে রিবানা। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’ পেয়েছে রিবানা, ক্যাটাগরি ছিল বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ)। প্রাকৃতিক উপাদাননির্ভর পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশি ব্র্যান্ডকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করতে ভূমিকা রাখায় এ স্বীকৃতি পান রিবানার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সাদী।

২০২১ সালে অ্যামাজন ইউএসএতে অফিশিয়াল স্টোর চালুর মাধ্যমে রিবানা আন্তর্জাতিক ই-কমার্স বাজারে প্রবেশ করে। ২০২৫ সালে ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘রিবানা কর্প.’ (Ribana Corp.) নামে নিজস্ব রিটেইল স্টোর চালুর মাধ্যমে ব্র্যান্ডটি তাদের বৈশ্বিক উপস্থিতিকে আরও শক্তিশালী করে।

‘বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ)’ ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৫’ পান রিবানার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান সাদী

পণ্যের গুণগত মান নিশ্চিতে রিবানা

পণ্যের গুণগত মান নিশ্চিত করতে রিবানার সব পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত এবং হালাল সনদপ্রাপ্ত। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সাল থেকে রিবানা নিয়মিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে এবং ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর নিজেদের পণ্য ও উদ্ভাবন প্রদর্শন করেছে।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রিবানা পেয়েছে ‘বেস্ট স্টল অ্যাওয়ার্ড’। প্রতিষ্ঠানটি জাতীয় ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা, এসএমই-সংশ্লিষ্ট বিভিন্ন প্রদর্শনী ও উদ্যোক্তা কার্যক্রমে অংশ নিয়েছে। রিবানা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) সদস্য। পাশাপাশি এ দেশের ই-কমার্স খাতের উন্নয়ন ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত রয়েছে।

দেশব্যাপী নিজেদের বাজার সম্প্রসারণেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ব্র্যান্ডটি। বর্তমানে ইউনিমার্ট, ইয়েলো, মীনা বাজার, হারল্যানসহ দেশের পাঁচ শতাধিক রিটেইল আউটলেট, সুপারশপ ও সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে রিবানা যুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে রিবানার পণ্য।