কুষ্টিয়ায় হত্যার শিকার ছয়জন। শহীদ ইউসুফ শেখ, শহীদ উসামা, শহীদ সুরুজ আলী বাবু (ওপরে বাঁ থেকে) , শহীদ আশরাফুল ইসলাম, শহীদ বাবুল ফরাজী, শহীদ আব্দুল্লাহ আল মুস্তাকিন (নিচে বাঁ থেকে )
কুষ্টিয়ায় হত্যার শিকার ছয়জন।  শহীদ ইউসুফ শেখ, শহীদ উসামা, শহীদ সুরুজ আলী বাবু (ওপরে বাঁ থেকে) , শহীদ আশরাফুল ইসলাম, শহীদ বাবুল ফরাজী, শহীদ আব্দুল্লাহ আল মুস্তাকিন (নিচে বাঁ থেকে )

ইনুর বিরুদ্ধে করা মামলার রায় আজ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার। এ মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।