ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে সার্জিক্যাল ও ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ উদ্বোধন করা হয়
ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে সার্জিক্যাল ও ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ উদ্বোধন করা হয়

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে দুটি আইসিইউ চালু

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ চালু করা করা হয়েছে। গত বুধবার ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এর উদ্বোধন করা হয়।

অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্ল্যান্ট আইসিইউতে থাকছে ২৫টি পৃথক কেবিনে ২৫টি শয্যা। সঙ্গে রয়েছে সার্বক্ষণিক বায়ু পরিশোধন–ব্যবস্থার পাশাপাশি দিনব্যাপী সূর্যের আলোসহ সব সুবিধা।

জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের সার্জারির রোগীদের জন্য চালু করা হয়েছে ১৪ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ। লিভার ট্রান্সপ্ল্যান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের জন্য চালু করা হয়েছে ৬ শয্যাবিশিষ্ট স্বতন্ত্র ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, উপদেষ্টা আখতার মাহমুদ, ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিজামউদ্দিন হাসান, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন ও দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক। এ ছাড়া ইউনাইটেড গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কিউ এম মোহসেন বলেন, ‘এই অত্যাধুনিক গ্যাস্ট্রো-লিভার ও ট্রান্সপ্ল্যান্ট আইসিইউর মাধ্যমে বাংলাদেশে জটিল রোগের চিকিৎসাকে আরও উন্নত ও বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য, দেশের মানুষ যেন জটিল চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার আস্থা ও সুযোগ পান।’