শুভ সকাল। আজ ৩ মার্চ, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রংপুরে কারাগারে থাকা এক যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জেলা যুবদলের দুই নেতাসহ তাঁদের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় কেব্ল অফিসে গিয়ে হামলা-ভাঙচুর ও ম্যানেজারকে বাড়িতে ঢুকে গুলি করে খুনের হুমকির দেওয়ার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ীর পরিবার। অভিযোগের পর রোববার রাতে যুবদলের ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...
জুলাই জাতীয় সনদের সমঝোতার প্রতি সম্মান জানিয়ে সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে নিয়োগ দেওয়া হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ জন্য প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নাম ঠিক করতে বলা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) উদ্দেশে একটি বার্তা দেন। দুটি বিকল্পের একটি বেছে নিতে বলেন—হয় আত্মসমর্পণ, নয়তো মৃত্যু।
বিস্তারিত পড়ুন...
প্রতিবছরের মতো এবারও মার্চের প্রথম সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে ‘আর্থিক সাক্ষরতা দিবস’। বাংলাদেশ ব্যাংক এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’। বিস্তারিত পড়ুন...
টি-টুয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। বিস্তারিত পড়ুন...