সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ জানুয়ারি, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

৪০ শতাংশের মতো ভোট পড়েছে, তবে এটা নিশ্চিত নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। তবে তিনি বলেছেন, এটা নিশ্চিত নয়। প্রকৃত হিসাব এখন বলা যাবে না। বিস্তারিত পড়ুন...

মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল হওয়ায় চট্টগ্রাম-১৬ আসনে ফলাফল যেভাবে হবে

মোস্তাফিজুর রহমান চৌধুরী

চট্টগ্রাম–১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের একেবারে শেষ পর্যায়ে এসে রোববার তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এখন প্রশ্ন উঠেছে এই আসনের ফলাফল কী হবে।
বিস্তারিত পড়ুন...

চট্টগ্রামে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের নাম শামীম

নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক পিস্তল উচিয়ে গুলি ছুড়ছেন। রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে

চট্টগ্রাম–১০ আসনের পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে তাঁর পরিচয় নিশ্চিত করেন। বিস্তারিত পড়ুন...

ভোটারেরও লাগিয়া...

রাজধানীর বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল। সেখানে ভোটারের উপস্থিতি ছিল খুব কম। এটি ঢাকা-১১ আসনের মধ্যে পড়েছে

‘ভোট দিয়ে যা/আয় ভোটার আয়/মাছ কুটলে মুড়ো দেব/গাই বিয়োলে দুধ দেব/দুধ খাবার বাটি দেব...’। এই প্যারোডি কবিতা লিখেছিলেন ‘দাদাঠাকুর’খ্যাত শরৎচন্দ্র পণ্ডিত। সেই কবিতায় সুর বসিয়ে ১৯৬২ সালে গেয়েছিলেন হেমন্ত মুখার্জি। তার প্রায় ৬২ বছর পর আজ ৭ জানুয়ারি রোববার সকাল পৌনে নয়টার দিকে নারায়ণগঞ্জ থেকে গাড়ি চালিয়ে ঢাকায় আসার সময় মোবাইল ফোনে সেই গান বাজিয়ে দিলাম। না বাজিয়ে উপায় ছিল না। কারণ ভোটের দিনে চারপাশে যে ‘ভোট ভোট’ উৎসব থাকার কথা, তার কিছুই দেখা যাচ্ছিল না। বিস্তারিত পড়ুন...

চীন-ভুটান চুক্তিতে কেন উদ্বিগ্ন ভারত

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে রানী জেতসুন ফেমা

৯ জানুয়ারি দক্ষিণ এশিয়ার দেশ ভুটানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচন ঘিরে ভুটানের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে দুই প্রতিদ্বন্দ্বী বৃহৎ প্রতিবেশী দেশ ভারত ও চীন। হিমালয়ের অঞ্চলের দেশটি নিয়ে চীন-ভারতের এই দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো বটে। বিশ্লেষকেরা বলছেন, সীমান্তে নিজেদের কৌশলগত অবস্থান ও প্রভাব বাড়াতে ভারত ও চীন ভুটানকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে। বিস্তারিত পড়ুন...