প্রথম বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬ শুরু ২৭ নভেম্বর; ড্র–ট্রফি–জার্সি উন্মোচন

টিম ওয়ার্ক বিয়ন্ড বিজনেস—এই স্লোগানে বর্ণিল আয়োজনে ২৭ নভেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) আয়োজিত ফুটবল কাপ ২০২৬। অ্যাথলেটস হাব বেরাইদ, ঢাকায় তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে ১২টি সিরামিক প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

গতকাল রোববার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফুটবল টুর্নামেন্ট পলিসি কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হাকিম সুমন। এ সময় উপস্থিত ছিলেন বিসিএমইএর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক হামজাহ সাকিফ তাবানী, মো. আশরাফুজ্জামান, মোহাম্মাদ জিয়াউল হক জিকো, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, ফুটবল আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার, ভিদ্রেসের এরিয়া ম্যানেজার পাও পার্ডো বাদিয়া ও চায়না গ্লেজের ডিএমডি এনডি তাও।

সংবাদ সম্মেলনে বিসিএমইএর প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের বন্ডি আরও দৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন। একই সঙ্গে শিল্প খাতে অংশীজনদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিসিএমইএ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আবদুল হাকিম সুমন জানান, টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দল হচ্ছে

আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস ও শেল্‌টেক্‌ সিরামিকস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬–এ পাওয়ার্ড বাই স্পনসর ভিদ্রেস ইন্ডিয়া সিরামিকস। গোল্ড স্পনসরদের মধ্যে রয়েছে কেডা ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, ফোশান হে হে গ্লেজ টেকনোলজি, চায়না গ্লেজ বাংলাদেশ এবং সিরামিন এফজেড এলএলসি।

এ ছাড়া সহযোগী পার্টনার হিসেবে থাকছে ফোশান ডংহাই টেকনোলজি, এফসিআরআই ইম্পোর্ট ও এক্সপোর্ট, প্রাইম সিয়াম ইন্টারন্যাশনাল এবং গিমপেক্স প্রাইভেট লিমিটেড।

বিসিএমইএ ফুটবল কাপ ২০২৬–এ ব্যাংকিং পার্টনার শাহ্‌জালাল ইসলামী ব্যাংক, ফাইন্যান্স পার্টনার আইপিডিসি, অ্যাসোসিয়েট পার্টনার প্রথম আলো, মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং শেপিং বাংলাদেশ ম্যাগাজিন, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, হাইড্রেশন পার্টনার এসিআই ইলেকট্রোলাইট, রিফ্রেশমেন্ট পার্টনার ইসপি, হট বেভারেজ পার্টনার ব্লেন্ডারস চয়েস ও নেসক্যাফে, নিউট্রিশন পার্টনার নেসলে মাইলো, স্ন্যাকস পার্টনার ম্যাগি হেলদি স্যুপ ও হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট এবং ফ্রাগরেন্স বাই অ্যাঞ্জেলিক ফ্রেশ।