সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৫ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘জামায়াত থেকে সাবধান’ বলেছিলেন, পরে সেই জামায়াতেই আখতারুজ্জামান

শুনানি শেষে এজলাস থেকে নিচে নামানোর সময় আখতারুজ্জামানের ছবিটি তোলা হয়। ৩ অক্টোবর
ছবি: প্রথম আলো

২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাস ছয়েক আগে ক্ষমতাচ্যুত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন মেজর (অব.) আখতারুজ্জামান। তখন তিনি বিএনপি থেকে পঞ্চমবারের মতো বহিষ্কৃত ছিলেন। এর মধ্যেই কিশোরগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আখতারুজ্জামান। বিস্তারিত পড়ুন...

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, কাল থেকে হিসাব শুরু

নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন। তবে কে, কত টাকা পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) ওপর। এ কাজ শুরু হবে সোমবার থেকে। কাজটি ২০ অক্টোবরের মধ্যে শেষ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত পড়ুন...

নামের মিলে ১০ মাস ধরে কারাগারে, প্রকৃত আসামি কে তদন্তের নির্দেশ

নামের মিলে ১০ মাস ধরে কারাগারে আছেন মো. আলমাছ

দুজনেরই নাম মো. আলমাছ। বাবার নামেও আংশিক মিল রয়েছে। অস্ত্র আইনের একটি মামলায় ২২ বছর আগে মো. আলমাছ নামের একজনের ১০ বছরের কারাদণ্ড হয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে ১০ মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন একজন; তাঁর নামও মো. আলমাছ। এই ব্যক্তির দাবি, প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। বিস্তারিত পড়ুন...

যুদ্ধের আগুনে ঘর ছাড়লেন দুই ভাই, ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগল ৭ দিন

সাঈদ হাসান (ডান থেকে দ্বিতীয়), তাঁর ভাই মোহাম্মদ (মাঝে) ও তাঁদের পরিবারের সদস্যরা

ইয়েমেনের হোদেইদাহ ও মোখা শহরের মধ্যবর্তী লোহিত সাগর উপকূলীয় শহর আল-খোখা থেকে হুতি বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে ইয়েমেনি সরকারি বাহিনী যখন পালাতে শুরু করে, তখন সাঈদ হাসানের দুই ছেলে তড়িঘড়ি বাড়ি ফিরে তাঁকে বিষয়টি জানান। বিস্তারিত পড়ুন...

ব্রাজিল কেন ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে

অক্টোবরের ৫-৬ তারিখের দিকে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল—দেওয়া হয়েছিল এমন প্রস্তাবও। তবে ব্রাজিলের মতো দলের জন্য যে বিপুল খরচ, সেটির সংস্থান নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ বলেনি বা বলতে পারেনি। বাংলাদেশ ইতিবাচক সাড়া দিলে ভিনিসিয়ুসদের এখন ঢাকায় রওনা হওয়ার কথা। বিস্তারিত পড়ুন...