বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

সরকারি অনুষ্ঠানে সব ধর্মগ্রন্থ থেকে পাঠ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে ঐক্য পরিষদ

সরকারি নানা অনুষ্ঠান সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হওয়ায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ বিষয়টি উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–সহ ইতিমধ্যে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি অনুষ্ঠান সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা (ঐক্য পরিষদ) মনে করে, সংসদের প্রতিটি অধিবেশন শুরুর আগে একই ধারা অব্যাহত রাখা হলে গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় হবে।