বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

একসময় স্বচ্ছ পানির স্রোত আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করত সিলেটের জৈন্তাপুরের বড়গাঙ। বর্ষা শেষে নদে কমেছে পানি, কোথাও কোথাও জেগে উঠেছে বালুচর। এরই মধ্যে চলছে বালু উত্তোলন। নদের বুকে পড়ে আছে বালুবাহী নৌকা, তীরে জমেছে বালুর স্তূপ। কোথাও বালু তোলায় ভাঙছে নদের পাড়। পানির প্রবাহ কমে আসা আর বালু উত্তোলনে বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ।

বর্ষা শেষে পানি কমে এসেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বড়গাঙ নদের
বর্ষা শেষে পানি কমে এসেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বড়গাঙ নদের
পানির প্রবাহ কমে যাওয়ায় নদের বুকে পড়ে আছে বালু বহনকারী নৌকা
বালু উত্তোলনের কারণে বড়গাঙের এক পাশে দেখা দিয়েছে ভাঙন
বড়গাঙ থেকে বালু তুলছেন শ্রমিকেরা
নদ থেকে তোলা বালু জমিয়ে রাখা হচ্ছে তীরে
বড়গাঙের পাড়ে গবাদিপশু চরাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
বালু তুলে নৌকায় করে নেওয়া হচ্ছে ফেরিঘাট এলাকায়
বড়গাঙের তীরে স্তূপ করে রাখা হয়েছে উত্তোলন করা বালু
কাজের ফাঁকে বড়শি দিয়ে মাছ ধরছেন এক শ্রমিক
কাজ শেষে বড়গাঙের পাশে সারি করে রাখা হয়েছে নৌকা