সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। আজ মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রতিবেদনে পাঠকের আগ্রহ ছিল।

পাঠকদের পঠিত তালিকায় আরও ছিল দেশ, রাজনীতি, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এই সন্ধ্যায় পড়ুন আজ প্রকাশিত আলোচিত পাঁচটি খবর।

ভাষা আন্দোলন ছিল পাকিস্তান রাষ্ট্রের নতুন দ্বন্দ্বের প্রকাশ

বদরুদ্দীন উমর

১৯৫২ সালের আন্দোলনে আমি নেতা তো নই-ই, একজন কর্মীও ছিলাম না। যদিও ভাষা আন্দোলন নিয়ে একটা বই লিখেছি। সে সময়ে, বলা যেতে পারে, আমি একজন সচেতন অবলোকনকারী ছিলাম। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে এসব বলেছেন বামপন্থী গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর। বিস্তারিত পড়ুন...

উড়োজাহাজে-ট্রেনে চড়ে, গোপনে ২৪ ঘণ্টায় কিয়েভে পৌঁছান বাইডেন

ঝটিকা কিয়েভ সফরে এসে ভলোদিমির জেলেনস্কিকে আলিঙ্গন করছেন জো বাইডেন

বাইডেন যাত্রা শুরু করেন ওয়াশিংটন থেকে। স্থানীয় সময় রোববার ভোররাত চারটার দিকে ওয়াশিংটনের পার্শ্ববর্তী অ্যান্ড্রুজ বিমানঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর বোয়িং ৭৫৭ উড়োজাহাজে চেপে বসেন ৮০ বছরের বাইডেন। বিস্তারিত পড়ুন...

ব্যাংক ডিপ্লোমা পরীক্ষা থাকছেই, তবে পদ্ধতির সংস্কার হচ্ছে

বাংলাদেশ ব্যাংক

ব্যাংকের চাকরিতে সিনিয়র অফিসার (জ্যেষ্ঠ কর্মকর্তা) অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব পাস করতে হবে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের ক্ষেত্রে এ নিয়ম করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিস্তারিত পড়ুন...

‘হাথুরু এবার আমাকে পাবেই না’

বিসিবি সভাপতি নাজমুল হাসান

আবার বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। এর আগে বাংলাদেশ থেকে যাঁর বিদায়টা মোটেই প্রীতিকর ছিল না। তা ভুলে গিয়ে হাথুরুসিংহেকে ফিরিয়ে আনায় সবচেয়ে বড় ভূমিকা বিসিবি সভাপতি নাজমুল হাসানের। বিস্তারিত পড়ুন...

মেহজাবীন, মোশাররফ করিম,অপূর্ব, চঞ্চলদের পারিশ্রমিক কত

মোশাররফ করিম,অপূর্ব, মেহজাবীন, চঞ্চল ও আফরান নিশো

প্রায়ই শোনা যায়, তারকাদের পারিশ্রমিক দিন দিন বেড়েই যাচ্ছে। যে যাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন। তবে প্রযোজক ও পরিচালকেরা পারিশ্রমিকের বেশির কথা বললেও তারকারা বলছেন ভিন্ন কথা। বিস্তারিত পড়ুন...