সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ জুলাই, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কারা তাঁদের আক্রমণ করতে চাচ্ছেন, জানতে তিন সমন্বয়ককে হেফাজতে নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
ছবি: দিনার মাহমুদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আটককৃত সমন্বয়কদের মধ্যে একজন তাঁর বাবাকে ফোন করে বলেছিলেন, “আমি আত্মগোপন করলাম, আপনারা আমি কোথায় আছি, জানাবেন না।” এ রকম খবর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে পাই, তখন তাঁদের আমরা সেফ কাস্টডিতে নিয়েছি। আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ করছি, কারা তাঁদের আক্রমণ করতে চাচ্ছেন। এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ বিস্তারিত পড়ুন...

নিরাপত্তার শঙ্কা থাকলে পরিবারের কাছে না দিয়ে ডিবি হেফাজতে কেন

শিক্ষার্থীদের খোঁজ করতে শিক্ষকদের দলটি বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের ফটকে যান

হাসপাতালে চিকিৎসাধীন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ তিন সমন্বয়কের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকলে কেন তাঁদের পরিবারের কাছে না দিয়ে ডিবি হেফাজতে নেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীর খোঁজখবর নিতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান এই শিক্ষকেরা। বিস্তারিত পড়ুন...

আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে, পাল্টাপাল্টি দোষারোপ

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে। এ আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতা প্রতিরোধে দলটি রাজপথে অবস্থান ধরে রাখতে পারেনি। সেটিকে রাজনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন দলের নেতাদের অনেকে। এই ব্যর্থতার প্রশ্নে এখন কেন্দ্র থেকে তৃণমূল—সর্বত্র নেতারা একে অপরকে দোষারোপের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে নেতাদের মধ্যে কথা-কাটাকাটি, তর্কাতর্কি বা বাদানুবাদ পর্যন্ত গড়াচ্ছে। বিস্তারিত পড়ুন...

সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। শনিবার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ‘শান্তির জন্য বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো বলেন প্রতিমন্ত্রী।বিস্তারিত পড়ুন...

এ দেশের শিক্ষার্থীদের আর কত রক্ত দিতে হবে

শিক্ষার্থীদের কফিন মিছিলে পুলিশের বাধায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ১৭ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ দেশের ছাত্রসমাজ বৈষম্যহীন, নিরাপদ ও অধিকারের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পাকিস্তান আমল থেকে ত্যাগস্বীকার করে আসছে। ১৯৫২ সালে তারা প্রথমে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রক্ত দিয়েছে। সাংবিধানিকভাবে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, কিন্তু ৭৫ বছর পার করেও শিক্ষাসহ রাষ্ট্রের সর্বস্তরে প্রকৃতপক্ষে বাংলা ভাষা প্রতিষ্ঠা হয়নি। ১৯৬২ সালে তারা শিক্ষার অধিকার রক্ষার দাবিতে রক্ত দিয়েছে, কিন্তু ৬০ বছর পার করে শিক্ষা এখন আরও বাণিজ্যিক পণ্য। বিস্তারিত পড়ুন...