ঘূর্ণিঝড়: ফায়ার সার্ভিসের যেসব নম্বরে ফোন করলে সহযোগিতা পাওয়া যাবে

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢেউ আছড়ে পড়ছে তীরে। জোয়ারের কারণে পানি ঢুকে যাচ্ছে বসতঘরে। আকমলআলী সড়ক জেলেপাড়া, চট্টগ্রাম, ২৪ অক্টোবর
ছবি: সৌরভ দাশ

ঘূর্ণিঝড় সিত্রাং–সংক্রান্ত সাহায্যের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। উপদ্রুত এলাকায় সাহায্যের জন্য এই সেলের নম্বরগুলোতে ফোন করা যাবে। সোমবার রাতে ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়–সংক্রান্ত সাহায্য পেতে কেন্দ্রীয়ভাবে খোলা এই মনিটরিং সেলের হটলাইন নম্বর ১৬১৬৩-এ ফোন করা যাবে। এ ছাড়া টেলিফোনে ০২-২২৩৩৫৫৫৫৫ ও মোবাইলে ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বর চালু থাকবে।

ঝড়ের সময় পরিস্থিতি সামাল দিতে উপকূলীয় এলাকার সব ফায়ার স্টেশনকে সব সময় প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষসহ সব বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের নিয়মিত ফোন নম্বরগুলো সচল রয়েছে।