
সড়কে নিরাপত্তায় র্যালি করেছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। সপ্তম জাতিসংঘ আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই র্যালির আয়োজন করা হয়।
গতকাল বুধবার সকালে ইউআইটিএসের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) যৌথ উদ্যেগে র্যালিটি বের করা হয়। এরপর তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে এই র্যালি শেষে আয়োজিত সভার প্রধান অতিথি উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবু হাসান ভূঁইয়া বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।
উপাচার্য মো. আবু হাসান ভূঁইয়া বলেন, এ বছরের জাতিসংঘ আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘টেকসই যাতায়াত’। এই বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদের সড়ক নিরাপত্তায় সচেতনতার সঙ্গে কাজ করে যেতে হবে।