
দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) নতুন লোগো উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত করপোরেট ট্রান্সফরমেশন সেলিব্রেশন ও ৩৩তম অ্যানুয়াল বিজনেস প্ল্যান অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে নতুন লোগো উন্মোচন করেন সুপার ষ্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশিদ। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যবসায়িক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, প্রবৃদ্ধির কৌশল এবং করপোরেট রূপান্তরের নতুন দিগন্ত তুলে ধরা হয়। দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসা সুপার ষ্টার গ্রুপ নতুন এই ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে আরও শক্তিশালী ও টেকসই অগ্রযাত্রার প্রত্যয় ব্যক্ত করেছে।