শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছেন। তাঁরা গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার রুলসহ এ আদেশ দেন। বিস্তারিত পড়ুন...
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের চলা প্রচেষ্টার মধ্যেই গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরান প্রতিবেশী বাহরাইনে একটি মার্কিন সামরিক রাডার–ব্যবস্থায় হামলা চালানোর কথা জানিয়েছে। এরপরই যুক্তরাষ্ট্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালায়। বিস্তারিত পড়ুন...
একই সময়ে দুজনের জীবন কাটছে দুই ভুবনে। একজন ইতালির ফুটবল মাঠে নিজের পরিচয় তৈরি করার চেষ্টা করছেন। আরেকজন সাও পাওলোর কারাগারে বসে ছেলের ফুটবল–জীবনের দিকে তাকিয়ে আছেন। একজনের সামনে ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রমাণ করার হাতছানি। অন্যজনের সামনে দীর্ঘ কারাবাসের বাস্তবতা। বিস্তারিত পড়ুন...
কাপের মধ্যে জমিয়ে রাখা খুচরো পয়সাই সেদিন ভরসা হয়েছিল। ঘরে খাবার নেই। সঙ্গে পাঁচ বছরের ছেলে। সেই পয়সা দিয়ে চাল আর আলু কিনে এনে সেদ্ধ করে সন্তানকে খাইয়েছিলেন লুৎফুন নাহার লতা। বাংলাদেশের টেলিভিশনের পরিচিত এই অভিনেত্রীর নিউইয়র্কজীবনের শুরুতে এমন দিনও গেছে। বিস্তারিত পড়ুন...