টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের শমসের পাড়া যেন এক অস্থায়ী জলনগরে পরিণত হয়েছে। কোমরপানি ঢুকে পড়েছে ঘরবাড়ি, সড়ক, রেলপথ ও হাসপাতাল এলাকায়। কোথাও আটকে আছে অ্যাম্বুলেন্স, কোথাও পানির মধ্য দিয়েই হাসপাতালে ছুটছেন রোগীর স্বজন। ঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে স্থানীয় বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে। জলাবদ্ধতার এই দীর্ঘস্থায়ী দুর্ভোগে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। ছবিগুলোতে উঠে এসেছে পানিবন্দী মানুষের অসহায়তা, প্রতিদিনের সংগ্রাম এবং দ্রুত পানিনিষ্কাশনের প্রত্যাশা