শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি বা খতিয়ান খোলার সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক তহশিলদারের বিরুদ্ধে। অভিযুক্ত মোহাম্মদ আবদুস সোবাহান ওই ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত। সেবাগ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা সংস্কার শেষে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ছবি। আরও যোগ করা হয়েছে আব্দুল মালেকের ছবি, যিনি ছিলেন ইসলামী ছাত্রসংঘের নেতা। সংগ্রহশালায় তাঁর একটি ছবি এবং মৃত্যুর পরের একটি ছবি রাখা হয়েছে। বিস্তারিত পড়ুন...
সৌদি আরব অভিযোগ করেছে, পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে ইয়েমেনের ইরানপন্থী হুতিরা। ড্রোনটি আগেভাগে শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। হুতিদের সঙ্গে সৌদি আরবের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর মধ্যেই মক্কা নগরী অভিমুখে ড্রোন পাঠানোর এ অভিযোগ পাওয়া গেল। বিস্তারিত পড়ুন...
৩ নভেম্বর ২০১৯। টি–টুয়েন্টি সংস্করণে সর্বশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ভারতের বিপক্ষে টি–টুয়েন্টিতে যেখানেই খেলেছে বাংলাদেশ, ফল একটাই—পরাজয়। এই সময়ে ভারতের বিপক্ষে টানা ৯ ম্যাচ হেরেছে বাংলাদেশ। এত দিন টি–টুয়েন্টিতে কোনো দলের বিপক্ষে টানা জয়ের তালিকায় এটিই ছিল ভারতের সেরা সাফল্য। ভারতের বিপক্ষে টানা হারের এই শীর্ষস্থান থেকে বাংলাদেশকে অবশেষে মুক্তি দিয়েছে আফগানিস্তান। বিস্তারিত পড়ুন...
কানাডার সাগরপাড়ের পথ। এক পাশে আটলান্টিকের জলরাশি, অন্য পাশে প্রকৃতির অপরূপ দৃশ্য। সেই সৌন্দর্য দেখে গাড়িতে বসেই মুগ্ধ হচ্ছিলেন দেশের বরেণ্য অভিনয়শিল্পী ফরিদা আক্তার ববিতা। জানালার কাচ নামিয়ে কখনো সমুদ্র দেখছেন, কখনো ভিডিও করছেন আবার কখনো নিজের মুগ্ধতার কথা জানাচ্ছেন। আর গাড়ির স্টিয়ারিংয়ে? নায়করাজ রাজ্জাকের নাতনি নাজলি হোসেন ঐশী। বিস্তারিত পড়ুন...