কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়ে দেশটির ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন এক প্রবাসী বাংলাদেশির খোঁজখবর নিচ্ছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত হয়ে দেশটির ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন এক প্রবাসী বাংলাদেশির খোঁজখবর নিচ্ছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় চার প্রবাসী বাংলাদেশি আহত

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন প্রবাসী বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আজ রোববার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ১ মার্চ (রোববার) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির ফারওয়ানিয়া হাসপাতালে যান। সেখানে তিনি ড্রোন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর নেন।