সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৪ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

রংপুর ও রাজশাহী বিভাগে মনোনয়ন চূড়ান্ত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

রংপুর ও রাজশাহী বিভাগে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এর আগে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
বিস্তারিত পড়ুন...

আগামী রবি ও সোমবার আবার অবরোধ ঘোষণা বিএনপির

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আগামী রবি ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বিএনপি। গতকাল এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অবরোধের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিস্তারিত পড়ুন...

জমি, বাড়ি বা ফ্ল্যাট থাকলে আয়কর রিটার্নে কী করতে হবে

আয়কর রিটার্ন


আপনার আয়কর ফাইলে যদি জমি, বাড়ি বা ফ্ল্যাটের সঠিক বিবরণ না থাকে, তবে বিপত্তি হতে পারে। আয়কর ফাইলে কীভাবে সম্পত্তির মূল্য দেখাতে হবে, সে বিষয়ে অনেকের সঠিক ধারণা থাকে না। ফলে অনেকের গুনতে হয় অতিরিক্ত আয়কর, এমনকি জেল বা জরিমানাও হতে পারে।
বিস্তারিত পড়ুন...

খরচ কমাতে বিছানার অর্ধেক ভাড়া দিতে চান কানাডার নারী

প্রতি মাসে বিছানার অর্ধেক ভাড়া বাবদ ওই নারী ৯০০ কানাডিয়ান ডলার দাবি করেছিলেন

কানাডার টরন্টোয় জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে। বিশেষ করে, বাসাভাড়া বেড়ে যাচ্ছে বহুগুণে। এই ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ। এ অবস্থায় একজন নারী সংসারের খরচ কিছুটা সহনীয় পর্যায়ে আনতে তাঁর বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার (বেডমেট) প্রস্তাব দিয়েছেন। গত মাসে টরন্টো-ভিত্তিক রিয়েলটর আনিয়া ইটিঙ্গার ফেসবুকে এ–সংক্রান্ত এক নারীর একটি পোস্ট সবার সামনে তুলে ধরেছেন। ফেসবুকের মার্কেটপ্লেসে দেওয়া ওই পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
বিস্তারিত পড়ুন...

নতুন করে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন

ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এএনআই

প্রেম, বিয়ে আর বিচ্ছেদের গুঞ্জনের সঙ্গে বসবাস তারকাদের। ব্যতিক্রম নন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতিও। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে শোরগোল পড়ে যায় বলিউডে, সেই সময় অভিষেক বচ্চন নিজে টুইট করে গুঞ্জনে জল ঢেলে দিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে আবার শোনা যায় বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন। তখনো খবর সত্যি হয়নি। তবে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে, যা থেকেই বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব স্পষ্ট হয়েছে।
বিস্তারিত পড়ুন ...