
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রাক্কালে ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দিকে সম্মাননা দিয়েছে এলিট পেইন্ট লিমিটেড। অসুস্থতার কারণে বর্তমানে তিনি টাঙ্গাইলের কুমুদিনীতে অবস্থান করছেন। তাই প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল গতকাল বুধবার সেখানে গিয়ে সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ আয়োজনের মাধ্যমে সম্মাননা স্মারক প্রদান করে।
এলিট পেইন্টের পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরানুল কবীর, শায়েনা হক ও শামীম আহমেদ। অনুষ্ঠানে কুমুদিনী নার্সিং কলেজের শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ ও ‘ধনধান্য পুষ্পভরা’ পরিবেশন করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে বছরে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম দেশীয় পেইন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলিট পেইন্টস। ঐতিহাসিক এই সংযোগ স্মরণ করেই ভাষা আন্দোলনের এক গর্বিত সাক্ষী প্রতিভা মুৎসুদ্দিকে সম্মান জানায় প্রতিষ্ঠানটি। এ আয়োজনে সহযোগিতার জন্য কুমুদিনী কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এলিট পেইন্ট পরিবার।