মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধের সহযোগী তালিকায় ২৮ জনের নাম

অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের পর এখন পর্যন্ত ২৮ জনকে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় ছিল না। এখন মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে এই নামগুলো গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এ ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পান এমন ৩৩৬ জনের গেজেট বাতিল করতে যাচ্ছে সরকার।