
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ‘৩য় আন্তর্জাতিক সম্মেলন রোবোটিক্স, ইলেকট্রিক্যাল এন্ড সিগন্যাল প্রসেসিং কৌশল ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ এ সম্মেলনের আয়োজন করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কম্পিউটার, তড়িৎ, ইলেক্ট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স প্রযুক্তির উন্নয়ন বিষয়ে উদ্ভাবনী গবেষণা এবং প্রযুক্তিগত পর্যালোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের জ্ঞান সংগঠিত করার সুযোগ লাভ করেন। সম্মেলনে ১৩ জন আমন্ত্রিত বক্তাসহ ৭ জন মূল বক্তা, ৪টি দেশের স্থানীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান গবেষক এবং শিল্প বিশেষজ্ঞের ৭০টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য কারমেন জেড লামাগনা সম্মেলনের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বুয়েটের অধ্যাপক সেলিয়া শাহনাজ এবং অধ্যাপক এম মশিউল হক উপস্থিত ছিলেন।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এআইইউবির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার তুলে দেন তিনি। সমাপনী বক্তব্য দেন সম্মেলনের জেনারেল চেয়ার ও এআইইউবি প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক এ বি এম সিদ্দিক হোসেন। আরও বক্তব্য দেন সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ আনোয়রুল ফাত্তাহ, বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য চ্যান্সেলর অধ্যাপক মো. আবদুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, উচ্চপদস্থ কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।