সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২১ সেপ্টেম্বর, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

কোটি টাকা থাকা সেই গৃহকর্মীর স্বামীকে ব্যাংকের কর্মকর্তা বানান এস আলম

বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের গৃহকর্মী মর্জিনা আকতারের ব্যাংক হিসাবে অন্তত ১ কোটি টাকা জমা থাকার তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন জানা যাচ্ছে, সেই গৃহকর্মীর স্বামী সাদ্দাম হোসেনকে ইসলামী ব্যাংকের জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা (এসপিও) পদে সরাসরি নিয়োগ দিয়েছে তাঁর মালিকানাধীন এস আলম গ্রুপ। বিস্তারিত পড়ুন...

খাগড়াছড়ি–রাঙামাটিতে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির বর্ণনা দিল আইএসপিআর

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পার্বত্য দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির পূর্বাপর তুলে ধরে একটি বিবরণ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গতকাল শুক্রবার বিকেলে আইএসপিআর এই বিবরণ দিয়েছে। বিস্তারিত পড়ুন...

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ পড়ালেন শিক্ষার্থীরা

সদ্য নিয়োগপ্রাপ্ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করাচ্ছেন শিক্ষার্থীরা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সহ-উপাচার্য মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেনকে শিক্ষার্থীরা শপথবাক্য পাঠ করাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে। বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।বিস্তারিত পড়ুন...

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর একদল ছাত্রের হামলা

রাজশাহীতে চলন্ত ট্রেনে বরযাত্রীর ওপর একদল ছাত্রের হামলায় আহত আরিফুল ইসলাম। শুক্রবার সকালে রাজশাহী রেলস্টেশনে

রাজশাহীতে ট্রেনের ভেতরে বরযাত্রীদের ওপরে হামলা করেছেন একদল ছাত্র। জিআই পাইপ দিয়ে পিটিয়ে বরযাত্রীদের একজনের হাত ভেঙে দিয়েছেন তাঁরা। ভুক্তভোগী ব্যক্তিদের টাকাপয়সা লুট করার অভিযোগ উঠেছে। গতকাল সকাল সোয়া আটটায় জেলার আড়ানী স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন ওই বরযাত্রীরা। তাঁরা গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটে যাচ্ছিলেন। বিস্তারিত পড়ুন...

খাগড়াছড়িতে রাতভর গোলাগুলি, নিহত ৩

লাশ

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের জের ধরে গত বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে সদরসহ পুরো জেলায় আতঙ্ক বিরাজ করছে। রাতের গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। বিস্তারিত পড়ুন...