শুভ সকাল। আজ ২ এপ্রিল, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
বিগত অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কিছু সিদ্ধান্ত সব ধরনের টিকা কেনায় বিলম্ব ঘটিয়েছে। সম্প্রতি হাম-রুবেলার টিকা পেয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। ইপিআই কর্মকর্তারা বলেছেন, হাম-রুবেলার জাতীয় ক্যাম্পেইনের টিকা হাতে এসেছে, সিরিঞ্জ আসেনি। দেশব্যাপী ক্যাম্পেইন শুরু করতে দেড়–দুই মাস সময় লেগে যাবে। বিস্তারিত পড়ুন...
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান। ইরান প্রত্যাশা করে, আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ। বিস্তারিত পড়ুন...
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন মধ্যপ্রাচ্যে অভাবনীয় এক যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। গত বছরের জুনে প্রথম দফা যুদ্ধ ছিল সংক্ষিপ্ত আর সেই যুদ্ধটা সীমাবদ্ধ ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে। এবারের যুদ্ধ এক মাস পেরিয়ে গেছে। দুই পক্ষই সামরিক স্থাপনার সঙ্গে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা, পাল্টা হামলা করছে। বিস্তারিত পড়ুন...
শেষ হলো বিশ্বকাপ বাছাইপর্বের আনুষ্ঠানিকতা। প্লে-অফের মাধ্যমে গতকাল রাত ও আজ সকালের ম্যাচ মিলিয়ে শেষ ৬টি দলও বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। প্লে–অফ ফাইনালে সবচেয়ে বড় চমক ছিল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে ইতালির দর্শক হয়ে থাকা। বিস্তারিত পড়ুন...
অস্ট্রেলিয়া সরকার ভিসা বাতিল করায় দেশটি থেকে ফিরে আসতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। অ্যাডলফ হিটলারের প্রশংসা করে পুরোনো একটি বক্তব্যের জন্য তাঁর ভিসা বাতিল হয়েছে বলে অস্ট্রেলিয়া সরকারের সূত্রে জানা গেছে। অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটি মহল প্রভাব খাটিয়েছে বলে দাবি করছেন আজহারী। বিস্তারিত পড়ুন...