ঘূর্ণিঝড়ের কারণে আগামীকাল খুলনা, বরিশাল ও চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামীকাল মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।