২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন সভাপতি মোল্লা মোহাম্মদ শাহীন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক নূরানী ফেরদৌস দিশা
২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন সভাপতি মোল্লা মোহাম্মদ শাহীন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক নূরানী ফেরদৌস দিশা

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক দিশা

২৯তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাদের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেশাগত উৎকর্ষ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘২৯তম বিসিএস পুলিশ ফোরাম’-এর এই নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন সভাপতি এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (সুপারনিউমারারি) নূরানী ফেরদৌস দিশা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী এক বছর মেয়াদে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রজাউল করিম, মো. ওবায়দুল ইসলাম খান, আ ত ম আবদুল্লাহেল হাদী ও মো. জাহিদুর রহমান।

সম্পাদকীয় পদগুলোর মধ্যে সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক ফাহমিদা হক শম্পী, অর্থ সম্পাদক মো. আবু ইউছুফ, সাংস্কৃতিক সম্পাদক লিমন রায়, ক্রীড়া সম্পাদক নুসরাত জাহান এবং আন্তসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসমা আখতার।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শেখ মাহফুজুর রহমান, মো. সাইফুর রহমান, মো. শাকিল আহমেদ, মো. শামীম হোসেন ও শেখ মো. আবদুল্লাহ বিন কালাম।