শুভ সকাল। আজ ১২ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশের বিচারব্যবস্থাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করতে কিছু সংস্কার করা হলেও দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এখনো আগের সরকারের সময়ের ত্রুটিপূর্ণ আইনই ব্যবহার করছে। কখনো কখনো তা ব্যবহার করা হচ্ছে আগের চেয়ে আরও খারাপভাবে। এই পর্বে গ্রেপ্তার ও অভিযোগ গঠনের আগের আটক, জামিন না দেওয়ার প্রবণতা এবং আটক বা জামিনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের সুযোগ না থাকার মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ তুলে ধরা হয়েছে। বিস্তারিত পড়ুন...
‘নতুন প্রেমে সোহানা, কে সেই প্রেমিক’—২০২৩ সালের ৭ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল এটি। তখন প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চাননি অভিনয়শিল্পী সোহানা সাবা। সেই প্রেম যে শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে, এত দিন পর তা নিজেই জানালেন। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। দেড় বছরের বেশি সময় আগে তাঁদের বিয়ে হয়েছে। বিস্তারিত পড়ুন...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তাবিষয়ক সাবেক প্রধান আতেফ নাজিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির গৃহযুদ্ধের সময় সংঘটিত অপরাধের দায়ে তাঁদের দোষী সাব্যস্ত করার পর এ সাজা দেওয়া হলো। বিস্তারিত পড়ুন...
জাতীয় দলের ফুটবলার হিসেবে সরকারের কাছ থেকে নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন খেলোয়াড়েরা। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ক্লাব ফুটবলেও তাঁরা পেশাদার চুক্তির অধীন। কিন্তু সেই পরিচয়ের বাইরে গিয়ে কেউ কেউ ছুটছেন স্থানীয় পর্যায়ের ‘খেপ’ ম্যাচ খেলতে। আর এ নিয়েই এবার প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের পেশাদার আচরণ ও দায়িত্ববোধ বিষয়ে। বিস্তারিত পড়ুন...