সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২ আগস্ট, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য বললেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ফাইল ছবি: বাসস

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের ওপর শুল্কহার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য’।
বিস্তারিত পড়ুন...

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টা নিজের যোগ্যতা প্রমাণ করেছেন

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক কমানোর আলোচনায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিস্তারিত পড়ুন...

শাহবাগে অবরোধকারীদের ওপর ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, দুই পক্ষকেই পুলিশের লাঠিচার্জ

‘জুলাই যোদ্ধা’ ও ‘প্রকৃত জুলাই যোদ্ধারা’ সংঘর্ষে জড়ালে দুই পক্ষের লোকজনকে লাঠিচার্জ করে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে

নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে গতকাল সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন একদল ব্যক্তি। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন। তাঁরা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড (প্রতিবন্ধকতা) সরিয়ে দেন।
বিস্তারিত পড়ুন...

পাকিস্তানের শুল্কহার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন, ট্রাম্পকে শাহবাজের ‘গভীর কৃতজ্ঞতা’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্কহার এখন পাকিস্তানের। দেশটির শুল্কহার মাত্র ১৯ শতাংশ। এটি প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের তুলনায় অনেকটাই কম। ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গভীর কৃতজ্ঞতা’ জানিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

ট্রাম্প যেভাবে মিয়ানমারকে চীনের হাতে তুলে দিচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিয়ানমারের জান্তাপ্রধান মিন অং হ্লাইং এবং চীনা প্রেসিডেন্ট সি চিন পিং

গত ২৫ জুলাই মিয়ানমারের সামরিক শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ কয়েকজনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। এ ঘটনা মিয়ানমার প্রশ্নে কয়েক দশক ধরে চলে আসা মার্কিন পররাষ্ট্রনীতির পুরোপুরি বিপরীত অবস্থান হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন...