বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফল সিমেস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। সম্প্রতি রাজধানীর গ্রীন রোডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আলাউদ্দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মো. সুলতান মাহমুদ, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, স্কুল অব মেডিসিনের ডিন অধ্যাপক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক বাকী খলিলী এবং প্রক্টর অধ্যাপক শাহরিয়ার আনাম ও ছাত্র কল্যাণ অফিসের পরিচালক মো. তাকাদ আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।